জাতীয়

বঙ্গবন্ধুকে ছাড়া এদেশ কল্পনাও করা যায় না : আইজিপি 

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকে জানতে এবং বুঝতে হবে। দেশের উন্নয়ন করতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস বেশি বেশি পাঠ করতে হবে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া এদেশ কল্পনাও করা যায় না। তার ত্যাগ জীবনসহ সবকিছুর সঙ্গে মিশে ছিল দেশের মানুষের প্রতি ভালোবাসা। তার আত্মত্যাগ, যোগ্য নেতৃত্বের কারণেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আজ আমরা স্বাধীন হয়েছি। দেশ আজ এগিয়ে যাচ্ছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন অবিসংবাদিত নেতা। তার নেতৃত্ব ছাড়া এদেশের স্বাধীনতা কল্পনাও করা যায় না। যা তিনি বাস্তবে রূপ দিয়েছেন। এ দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর স্বাধীনতা রাখতে এবং এ দেশকে এগিয়ে নিতে তার যে ভালোবাসা সর্বোপরি চিন্তা-ধারণা তার প্রতি আমাদের চর্চা করতে হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ‘দিশারী’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, বঙ্গবন্ধু চর্চা করা দেশের প্রতিটি নাগরিকের উচিত। রাজনৈতিক মতভেদ থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো মতবিরোধ থাকতে পারে না। কেননা তিনি শুধু দেশের কথা চিন্তা করে নিজের জীবনকে উৎসর্গ করেননি, অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার আগে এ দেশটাকে লুটতরাজের দেশে পরিণত করা হয়। আর্থসামাজিক উন্নয়ন, মানুষের জীবনমান ক্ষুধা-দারিদ্র্য এ কারণে লেগেই ছিল। বঙ্গবন্ধুর সাহসী ও যোগ্য নেতৃত্বে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাজয়ের পর দেশের মানুষের অনেক উন্নয়ন হয়েছে।

তারা এখন জীবনমান, লেখাপড়া সর্বোপরি উন্নতমানের জীবনযাপন করতে পারছেন। মনে রাখা দরকার স্বাধীনতার আগে ৫০ পয়সা খরচ করেও আমাদের অভিভাবকরা সন্তানকে লেখাপড়া করাতে পারছেন না। কিন্তু এখন অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। যারা দেশ গঠনে অবদান রেখে চলেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা