জাতীয়

দেলুর ফাঁদে পা দিয়ে ফেঁসে গেছেন তাপস : খোকন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরে সব ধরনের দুর্নীতি, অবৈধ দখল বা অন্যান্য অনিয়ম বন্ধ করার প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার ফজলে নুর তাপস। প্রতিশ্রুতি অনুযায়ী দৃশ্যমান কিছু কাজও শুরু করেন। নতুন মেয়রের উদ্যোগের মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে ফুলবাড়িয়া মার্কেটের দোকানদারদের উচ্ছেদ। কিন্তু এই উচ্ছেদ অভিযান নিয়ে শুরু হয়েছে বহুমুখি বিতর্ক।

দোকান মালিকরা অভিযোগ করেন, আগের মেয়র সাঈদ খোকনের প্রশাসন বিভিন্ন অংকের অর্থ নিয়ে দোকান বরাদ্দ দিয়েছে। নতুন মেয়র সেই অভিযোগ খারিজ করে জানান, সিটি করপোরেশন কোনো অর্থ পায়নি। সাবেক ও বর্তমান দুই মেয়রের মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই শুরু হয়। এখনো চলছে সেই অবস্থা। এর মধ্যে নতুন করে কড়া মন্তব্য করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাঈদ খোকন বলেছেন, ‘দেলুর ফাঁদে পা দিয়ে মেয়র তাপস ফেঁসে গেছেন। তাকে ভুল বুঝিয়ে মার্কেট ভাঙিয়ে নতুন ভবন নির্মাণ করতে চায় দেলু। কারণ নতুন ভবন নির্মাণ হলে মার্কেট সমিতির এই নেতা দোকান বরাদ্দ দিয়ে টাকা ইনকাম করতে পারবে।’ মেয়র তাপসের প্রশাসন বর্তমানে যেভাবে ফুলবাড়িয়া মার্কেটের দোকানদারদের উচ্ছেদ করেছে সেটা অবৈধ বলেও মন্তব্য করেন সাঈদ খোকন।

মার্কেট উচ্ছেদের ফলে তাপস এখন পুরান ঢাকায় সমালোচনার মুখে পড়েছেন এবং দলের ক্ষতি করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘তাপস নিজে দেলুকে দিয়ে এই ধরনের নোংরামি করাচ্ছে, যার মাধ্যমে সে তার নিজের ও দলের (আওয়ামী লীগ) ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

ফুলবাড়িয়া মার্কেটের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, দোকান বরাদ্দের জন্য আসামিদের প্রায় ৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা