জাতীয়

শীতবস্ত্রের জন্য প্রতি জেলায় বরাদ্দ ৫ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক : শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ৩ কোটি ২০ লাখ টাকার শীতবস্ত্র কেনার বরাদ্দ দিয়েছে সরকার। সম্প্রতি ৬৪ জেলা প্রশাসকের অনুকূলে অর্থ ছাড় করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে চিঠি দেয়া হয়েছে। প্রতিটি জেলা কম্বল বা শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য ৫ লাখ টাকা করে পাবে।

কম্বল বা শীতবস্ত্র কেনার ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। জেলা প্রশাসকরা স্থানীয়ভাবে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করবেন। বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কম্বল ও শীতবস্ত্র কিনে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে বিতরণ করবেন। এতে আরও বলা হয়, বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে পাঠাতে হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি আজ শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হয়েছে। খুলনা বিভাগ ও ১১টি অঞ্চলের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা অব্যাহত থাকতে পারে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা