স্মৃতিসৌধে মানুষের ঢল
জাতীয়

স্মৃতিসৌধে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পক্ষে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সামরিক সচিবরা। এর পর জন সাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সর্বপ্রথম রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন ও পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী।

সকাল থেকেই শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধে ভিড় জমিয়েছেন রাজনৈতিক, সামাজিক, ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

সৌধ প্রাঙ্গণে প্রবেশ করতেই জীবাণুনাশক টানেল ব্যবহার করে ভিতরে প্রবেশ করতে হয়। মাস্ক ছাড়া কোনভাবেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাই মাস্ক পরে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে
প্রবেশ করছেন।

জাতীয় স্মৃতিসৌধের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রস্তুুত করেছি। স্বাস্থ্য বিধি মেনে সকলকে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ জানান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা