জাতীয়

রাজধানীর যে রাস্তা বন্ধ থাকবে আজ

সান নিউজ ডেস্ক : চলমান মেট্রোরেলের কাজের অগ্রগতি বৃদ্ধির জন্য বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানসংলগ্ন সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বুধবার (০৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের একটি স্টেশনের কাজ করার জন্য বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিজয় সরণি সিগনাল থেকে বিআইসিসি ক্রসিং পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ থাকবে।

এ সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পুলিশের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে।

তবে জনগণের যাতায়াতে যেন বিঘ্ন না ঘটে সেজন্য মেট্রোরেল কর্তৃপক্ষ চন্দ্রিমা উদ্যানসংলগ্ন বিকল্প একটি রাস্তা তৈরি করেছে। যে রাস্তা দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে। সড়কটি মূল সড়কের পশ্চিম দিকে অবস্থিত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা