জাতীয়

বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক : চকবাজার থানার কামালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এই অভিযান শুরু হয়। এর আগে গতকাল রোববার (৬ ডিসেম্বর) ইমামগঞ্জ ও সোয়ারীঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার কারণে অনেকগুলো স্থাপনায় আজ উচ্ছেদ অভিযান চালাতে পারছে না বিআইডব্লিউটিএ। কামালবাগ এলাকায় যেখান থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, সেখানে কয়েকটি বহুতল ভবন ছিল, যার একাংশ নদীর সীমানার মধ্যে পড়েছে।

অভিযান সংশ্লিষ্টদের ভাষ্য, উচ্চ আদালত থেকে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা থাকার কারণে তারা ওই ভবনগুলোর অবৈধ অংশ ভাঙতে পারেনি।

বিআইডব্লিউটিএর এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলজার আলী, সহকারী পরিচালক রাজাউল করিম প্রমুখ।

উচ্ছেদ অভিযানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাখা হয়েছে। অভিযান ঘিরে কয়েক হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। একটি এক্সকাভেটর দিয়ে নদীর তীরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা