জাতীয়

ক্ষমতায় থেকে আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্র কখনও একসঙ্গে যায় না। আপনি হয় গণতন্ত্রী হবেন না হয় স্বৈরতান্ত্রিক হবেন। বিএনপি গণতন্ত্র মানে আর আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে গণতন্ত্রের কথা বলে। ক্ষমতায় গেলে তারা সবসময় স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করে। এটাই হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য,শেখ হাসিনার সঙ্গে বেগম জিয়ার পার্থক্য।’

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘ডাকসু এবং নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত বিএমএর তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম মিলনের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজন্ম তিনি আপোষহীন। ইতিহাসে তিনি আপসহীন হয়ে বেঁচে থাকবেন, এই ব্যাপারে কোনো দ্বিমত কারোর মধ্যে থাকা উচিত না, তিনি আপস করে বাসায় গিয়েছেন এটা ভাবার কোনো কারণ নাই। তার বাসাটাও কারাগার। তিনি এক কারাগার থেকে আরেক কারাগারে রয়েছেন। বেগম খালেদা জিয়া সরকারের কাছে কোনো আবেদন করেন নাই, বিএনপির পক্ষ থেকে কোনো আপস করে সরকারের কাছে তাকে সুবিধা দেয়ার জন্য কোনো আবেদন করা হয় নাই।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ডা. মিলন গণতন্ত্রের সৈনিক তিনি গণতন্ত্রের জন্য শহীদ হয়েছিলেন। দেশবাসী মিলনকে শ্রদ্ধা করে। বর্তমান ছাত্র নেতৃবৃন্দের প্রতিও পূর্ণ আস্থা রয়েছে আমাদের। তাদেরকে আরও উদ্যমী হতে হবে।’

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং বিএনপির সহ-প্রচার সম্পাদক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপন,মোস্তাফিজুর রহমান বাবুল,খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি কামরুজ্জামান রতন, আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা