জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

শনিবার (২১ নভেম্বর) গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন।

বিশেষ করে করোনা মহামারির শুরু থেকে এ দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসায় তিন বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ দেন। একুশ শতকের ভূ-রাজনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তুলতে গত ১২ বছর ধরে আওয়ামী লীগ সরকার সর্বাত্মক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় সব করার আশ্বাস দেন তিনি। জাতির পিতার প্রতিরক্ষা নীতির অনুসরণ করে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

গত ১২ বছরে সশস্ত্র বাহিনীর ব্যাপক উন্নয়ন হওয়ায় তিন বাহিনী প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা