জাতীয়

দেশে সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক : চলমান জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়েছেন, সারাদেশে ১১ হাজার ৩৬৪ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এই শূন্য পদগুলো পূরণের লক্ষে ৩৮তম বিসিএসের মাধ্যমে ২৯০ জন, ৪০তম বিসিএসের মাধ্যমে ২৬০ জন, ৪১তম বিসিএসের মাধ্যমে ১০০ জন, ৪২তম বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে বিশেষ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

প্রশ্ন উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জেলাভিত্তিক শূন্য পদের পরিসংখ্যান দিয়েছেন। এতে দেখা যায়, দেশের ৬৪ জেলার সবকটিতেই চিকিৎসকের পদ শূন্য রয়েছে। সবচেয়ে বেশি ৩ হাজার ১৮৫টি পদ শূন্য রয়েছে ঢাকায়। তবে মন্ত্রী বলেছেন, ওএসডি চিকিৎসকের সংখ্যা বেশি থাকায় ঢাকায় বাড়তি চিকিৎসক দেখানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর সংসদে দেয়া তথ্য অনুযায়ী ঢাকায় তিন হাজার ১৮৫টি পদ, ফরিদপুর ২৭৮, গাজীপুর ১২৫, গোপালগঞ্জ ২৮৩, কিশোরগঞ্জ ২৩৭, মাদারীপুর ৪২, মানিকগঞ্জ ২১৪, মুন্সিগঞ্জ ৯১, নারায়ণগঞ্জ ৫৩, নরসিংদী ৫২, রাজবাড়ী ৭৪, শরীয়তপুর ৭৮, টাঙ্গাইল ৯০, জামালপুর ১৫৬, ময়মনসিংহ ৩১১, নেত্রকোনা ১২০, শেরপুর ৪৭, বান্দরবান ৪২, ব্রাহ্মণবাড়িয়া ৭৫, চাঁদপুর ৫৬, চট্টগ্রাম ৩৪৬, কুমিল্লা ২২৬, কক্সবাজার ১৩৪, ফেনী ৪৮, খাগড়াছড়ি ৩৭, লক্ষ্মীপুর ৩৪, নোয়াখালী ৯৮, রাঙ্গামাটি ৬০, বগুড়া ২৬৫, চাপাইনবাবগঞ্জ ৫০, দিনাজপুর ৩৩৩, গাইবান্ধা ৭৬, জয়পুরহাট ৬১, কুড়িগ্রাম ৯০, লালমনিরহাট ৬৪, নওগাঁ ১১৯, নাটোর ৪৯, নীলফামারী ১২৫, পাবনা ১২৪, পঞ্চগড় ৭৬, রাজশাহী ২৩৩, রংপুর ২৬১, সিরাজগঞ্জ ১৬১, ঠাকুরগাঁও ৭৩, বাগেরহাট ১২৪, চুয়াডাঙ্গা ২১, যশোর ১২৩, ঝিনাইদহ ৭৭, খুলনা ৩৯৬, কুষ্টিয়া ১০৭, মাগুড়া ৫০, মেহেরপুর ৪৫, নড়াইল ৪৯, সাতক্ষীরা ১৬৫, বরগুনা ৯৪, বরিশাল ৪৩৮, ভোলা ৯২, ঝালকাঠী ৩৭, পটুয়াখালী ১৮৭, পিরোজপুর ৭৮, হবিগঞ্জ ৫৫, মৌলভীবাজার ৬৩, সুনামগঞ্জ ১৩১ এবং সিলেটে ৩৩১টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা