জাতীয়

নিয়ন্ত্রণে এলো ঢাকা মহানগর আদালতের আগুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের রেকর্ড রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বিচারকের আসনের পেছনে এজলাসের রেকর্ড রুম আগুন লাগে। আগুন লাগার পর বিচারক এজলাস থেকে নেমে যান।

তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিভিন্ন মামলার নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মঈনুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আসে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা