জাতীয়

বিএনপির কু-মতলব সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি দেশের জনগণকে আগুনে পুড়িয়ে আবার সেই জনগণের জন্যই আন্দোলন করছে। এটা নিছক তামাশা ছাড়া আর কিছু না ৷ আগুন সন্ত্রাস ও অপকর্ম যারা করে তাদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে। ঘোলা পানিতে মাছ শিকারের কু-মতলব আবারও শুরু করেছে বিএনপি।” তাদের এ কু-মতলব সম্পর্কে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

রোববার (১৫ নভেম্বর) নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রতিনিধি সম্মেলনে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, নিজেদের অপরাধ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাগুরা- বগুড়ার নির্বাচনের কথা জনগণ এখনো ভুলে যায়নি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছে অপরাধীদের দলে কোনো ভাবেই স্থান হবে না। শেখ হাসিনা দেশে ফিরে এসে কলহ-কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে এক সুতায় ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তো আওয়ামী লীগ আজ জনগণের সংগঠনে পরিণত হয়েছে। করোনাকালেও অর্থনৈতিক চাকা সচল রয়েছে তার বিজ্ঞ নেতৃত্বে।

শেখ হাসিনা বঙ্গবন্ধুকে যথাযথ মর্যাদা দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিজয় দিবসে বিজয়ের নায়কের নাম নিষিদ্ধ, স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহানয়কের নাম মুখে নেওয়া নিষিদ্ধ ছিল, এর চেয়েও কষ্টের আর কি হতে পারে, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকে তার যথাযথ মর্যাদার আসনে স্থান করে দিয়েছেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান এবং সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ৷

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নিষ্ক্রিয় ছিল সতর্কবার্তা ব্যবস্থা

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ...

গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি ও জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছ...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা