জাতীয়

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

নিজস্ব প্রতিনিধি

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি সমীক্ষা পরিচালনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং চীন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্প নিয়ে এবার প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে যৌথ কারিগরি সমীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। এই উদ্যোগ প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এবারের চীন সফর আগের সফরগুলোর তুলনায় গুণগতভাবে ভিন্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান শক্তিশালী জনসমর্থন নিয়ে গঠিত সরকারের প্রতিনিধিত্ব করে এ সফর সম্পন্ন করেছেন। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও দেশটির অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

খলিলুর রহমান জানান, বাংলাদেশ ও চীনের বিদ্যমান ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’কে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন–মিয়ানমার ইকোনমিক করিডোরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক সংযোগ বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় এসেছে। কুনমিং থেকে মিয়ানমারের বন্দর হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে পরিবহন ব্যয় ও সময় কমে আসবে এবং বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি পাবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে এবং বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের পথ খোঁজার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, মিয়ানমার সরকার ও আরকান আর্মির সঙ্গে চীনের যোগাযোগ রয়েছে এবং বর্তমান সরকারের মেয়াদকালেই এ সংকট সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ–চীন সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত সংলাপের জন্য নতুন একটি কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এ ধরনের আলোচনা পররাষ্ট্র সচিব পর্যায়ে সীমাবদ্ধ ছিল।

সফরকে অত্যন্ত সফল উল্লেখ করে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা