সংগৃহীত ছবি
জাতীয়

ট্রাকের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে একটি ট্রাকের ধাক্কায় মো. সিয়াম (১৫) নামে ১ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি

নিহত ব্যক্তি, মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকার আবু বক্করের সন্তান। তারা ২ ভাই ও ২ বোন।

নিহতের দুলাভাই রিয়াজ জানান, বৃহস্পতিবার রাতে কালশী ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকতার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আইল্যান্ডের ওপর ছিটকে পড়ে। এর পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

মুন্সীগঞ্জে আ’লীগের পক্ষে মিছিলের অভিযোগে আটক ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল ও অপরাধমূল...

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় বাড়ির সামনে মাদক ব্যবসা ও বিক্রিতে...

বোচাগঞ্জে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে প্রাইভেট কারে আগুন, আটক ৪

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ছাগল চুরির চেষ্টার অভ...

পৃথক ঘটনায় শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা