সংগৃহীত ছবি
জাতীয়

ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরাপূর্ব ঘোষিত সময় অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হওয়ায় শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগর অঞ্চল প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টার পর থেকে তারা শাহবাগে সড়ক অবেরাধ করেন।

আন্দোলনরত চিকিৎসক সাবিনা নাহার বলেন, আমরা এখন যে ভাতা পাই তা দিয়ে আমাদের চলা খুব কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের পর্যায়ে যে সব ডাক্তাররা রয়েছেন তারা এক থেকে দেড় লাখ টাকা ভাতা পান। কিন্তু আমরা ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমাদের দাবির যুক্তিযুক্ত কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

আরও পড়ুন: কাল ভূমি উপদেষ্টা মৃত্যুতে রাষ্ট্রীয় শোক

প্রসঙ্গত, শাহবাগে অবরোধের আগে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে আগামী ২২ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকগণ কর্মবিরতি পালন করবে এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে বৈষম্য দূর করতে এবং ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল : ভেন্টিলেটরে ১ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জ...

কর্মকর্তার চেয়ারে বসে টিকটক করে শোকজ পেলেন কর্মচারী

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সর...

থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি বিরামপুরের ইদ্রিস

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়...

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত

লক্ষ্মীপুরে অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা