সংগৃহীত ছবি
জাতীয়

বঙ্গোপসাগর অঞ্চল প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগর অঞ্চলকে সহযোগিতা ও প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই অঞ্চলকে সংঘাতের পরিবর্তে সহযোগিতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ সর্বাত্মক চেষ্টা করছে।

আরও পড়ুন: বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না

রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকস (আইডিই-জেট্রো) আয়োজিত ‘বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর তার অর্থনৈতিক ও ভূ-কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। তবে এই অঞ্চল যেন সংঘাতমুক্ত থেকে উন্নয়ন ও সহযোগিতার মডেল হয়ে ওঠে, সে জন্য বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুন: চাঁদাবাজদের তালিকা ধরে দ্রুতই অভিযান

তিনি বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা ৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছে। তাদের অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা না গেলে এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সকল অংশীজনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

বঙ্গোপসাগরকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে অংশগ্রহণকারী দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা