সংগৃহীত ছবি
জাতীয়

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে পড়ে নুর আলম নামে (৩০) এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় রিমা আক্তার জানান, নুর আলম একজন শ্রমিক। আজ সকালের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ১২ নাম্বার রোডের ডি ব্লকের ৩৪৫ নম্বর বাড়ির ১৩ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা