সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ছেলে নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাতের পাশ থেকে ১ দিন বয়সী ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, শহীদ মিনারের ফুটপাতে অজ্ঞাত পরিচয়ের এ ছেলে নবজাতকটি একটি পলিথিনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকলে কুকুর তা টানাটানি করে। এরপর পথচারীরা এটি দেখে আমাদের খবর দিলে আমরা অচেতন অবস্থায় ঐ নবজাতক টিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

তিনি আরও বলেন, কে বা কারা ঐ নবজাতককে ফুটপাতে ফেলে গেছে সেই বিষয়ে তদন্ত চলছে। এখন আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনাটি জানার চেষ্টা করছি। তবে আশপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও এই বিষয়ে কিছু জানা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা