সংগৃহীত ছবি
জাতীয়

ইসকনকে নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।

আরও পড়ুন: প্রধান সড়কে অটোরিকশা চলবে না

এদিকে, লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন জানান, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় গত মঙ্গলবার (২৬ নভেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত সাইফুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ জন নিয়মিত সদস্য। দেশে কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তবে আলিফকে হত্যা করার এই ঘটনা সারাদেশের অইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় দেশে সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যরা সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে।

সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তবে সে আইনজীবীরাই আজ তার কর্মস্থলে নিরাপদ নন। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।

আরও পড়ুন: জামিন পাননি হলমার্কের জেসমিন

এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে দেশে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আমরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা