সংগৃহীত ছবি
জাতীয়

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল‌নে পু‌লি‌শের নির্মম নির্যাত‌নের হাত থে‌কে বেঁচে ফির‌বেন ব‌লে আশা ক‌রেন‌নি ওমর শরীফ ইমরান সা‌নিয়াত। বৈষম‌বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকা‌লে ডি‌বি পু‌লি‌শের নির্মম নির্যাত‌নের শিকার হন তি‌নি। পু‌লিশ যখন গ্রেফতার ক‌রে নি‌য়ে যায় তখন তা‌কে ভয় না পে‌তে পিঠ চাপ‌ড়ে সাহস দেন তাঁর মা শামীম বরকত লাকী। সে ভি‌ডিও তখন সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে মুহূ‌র্তে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: পিকআপ ডোবায় পড়ে নিহত ২

বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজা‌রের হো‌টেল লা ভি‌ঞ্চি‌তে বি‌ভিন্ন গণমাধ্যমের সি‌নিয়র সাংবা‌কিদের স‌ঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তব্য রা‌খেন,পু‌লিশ কর্তৃক নির্যা‌তিত ওমর শরীফ ইমরান সা‌নিয়াত ও আন্দোল‌নে অনু‌প্রেরণাকারী সাহসী মা শামীমা বরকত লাকি।

সভায় ভয়াবহ নির্যাত‌নের কথা সাংবা‌দিক‌দের সাম‌নে তুলে ধ‌রে সা‌নিয়াত বলেন, তাঁর চোখ বেঁধে ঝু‌লি‌য়ে নির্যাতন ক‌রে ডি‌বি পু‌লিশ। নির্যাত‌নে পা ও শরী‌রের বি‌ভিন্ন অংশ থেত‌লে দেয়া হয়। কিন্তু দে‌শের বি‌ভিন্ন সেক্ট‌রে স্বৈরাচা‌রের দোসররা এখনো বহাল থাকায় ক্ষোভ জানান তি‌নি।

এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষক আহ আলম, একাত্তর টি‌ভির সিই‌ও শফিক আহ‌মেদ, সি‌নিয়র সাংবা‌দিক লুৎফর রহমান ও যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, ভার্চুয়া‌লি বক্তব্য রা‌খেন যুবদল নেতা মাসুদ রানা প্রমূখ। প‌রে সাংবা‌দিক শ‌ফিক আহ‌মে‌দের জন্ম‌দিন উপল‌ক্ষে কেক কাটেন উপ‌স্থিত গণমাধ্যম কর্মিরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা