সংগৃহীত ছবি
জাতীয়

আ'লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি: পুলিশের অভিযানে নাটোরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র কাজে আসবে না

রোববার (১০ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফাত হোসাইন।

গ্রেফতারদের মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগের উপদেষ্টা ওসমান গনি ভূইয়াসহ ১৮, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ দুজন, বাগাতিপাড়ায় ২, লালপুরে ৪, গুরুদাসপুরে এক ও সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজন রয়েছেন।

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, শুক্রবার দিবাগত রাতে গণগ্রেফতার চালানো হয়েছে। সেখানে বয়জ্যেষ্ঠ জেলা আ’লীগের উপদেষ্টাকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, আইনশৃঙ্খলার স্বার্থে শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে জেলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেশিরভাগের নামেই মামলা রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা