সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বাউনিয়া এলাকায় জিহাদ (২৫) নামে ছেলের ছুরিকাঘাতে দিনু বেগম (৪০) নামে আহত ১ নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীতে চলন্ত ট্রাকে আগুন

নিহত নারী, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায়। বর্তমানে তিনি উত্তরার বাউনিয়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি বাসাবাড়িতে কাজ করতেন। তার স্বামী নুরুল আমিন রাজমিস্ত্রির সহকারী। তাদের ৩ মেয়ে ও ২ ছেলে।

নিহতের স্বামী নুরুল আমিন বলেন, তার ছেলে জিহাদ (২৫), তেমন কোনো পেশায় যুক্ত না হলেও মাঝেমধ্যে কিছু কাজ করতেন। রোববার ভোর ৫টায় জিহাদ তার মায়ের কাছে কিছু টাকা চান। এরপর টাকা না দেওয়ায় মাকে ছুরিকাঘাত করেন তিনি। এর পরে গুরুতর আহত অবস্থায় দিনু বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা