সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও ১৭নং গলি এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. ইমরান (২২) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরপুর বাংলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

রোববার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: অনশন কর্মসূচিতে চাকরি প্রত্যাশীরা

নিহতের ভাই মো. সুমন জানান, আমার ভাই মিরপুর বাংলা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল। গত রাতে বাদশা নামের স্থানীয় এক সন্ত্রাসী আমাদের বাসা থেকে টেলিফোনে তাকে ডেকে নিয়ে যায়। পরে আমার ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায়। বাবার নাম মো. মিজান মিয়া। বর্তমানে তেজগাঁওয়ের গ্রিন রোডের ৭৩-ক নম্বর বাসায় থাকতেন তারা।

আরও পড়ুন: ফের রাজপথে নামার হুঁশিয়ারি

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা