সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক আইজিপি মামুন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে যাত্রাবাড়ী থানার ৭টি ও নিউমার্কেট থানার একটি মামলায় তার এসব রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও পড়ুন : শেখ হা‌সিনা কোথায় জানে না সরকার

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শাহীন রেজা তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। পর্যায়ক্রমে একের পর এক মামলায় তার এ রিমান্ড কার্যকর হবে বলেও উল্লেখ করেন আদালত।

আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইরফান ভুইয়া নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন : দুর্গাপূজায় থ্রেট নেই

মুনতাসির রহমান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভ্যানচালক সুজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাহমুদুল হাসান জয় (১৪) নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৫ দিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউমার্কেট থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা