সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাত নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্দা মন্ডল (৬০) নামে ১ অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর পরে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে সকাল ৬ টায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীর বায়ুর উন্নতি

নিহত ব্যক্তি, জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মালিপাড়া গ্রামে।

নিহতের ছেলে ইউসুফ মন্ডল বলেন, আমার বাবা পেশায় একজন রিকশাচালক। শুক্রবার রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সূত্রাপুর দিয়ে যাওয়ার সময় রাস্তায় একদল ছিনতাইকারী তার গতিরোধ করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমার বাবা বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এর পরে আমরা খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টায় বাবা মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা