সংগৃহীত ছবি
জাতীয়

অঝোরে কাঁদলেন হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক: সোমবার রাজধানীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন আইডিয়াল কলেজের ১ম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আ’লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম।

আরও পড়ুন: হাজী সেলিম আটক

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তাকে আদালতে হাজির করা হয়েছে। এই সময় আদালতের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় সাবেক এই সংসদ সদস্যকে।

তার আগে, হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে তুলে আইডিয়াল কলেজের ১ম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের ১টি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ঢামেকে হামলায় সঞ্জয় গ্রেফতার

এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, সাম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বুধবার (১৮ জুলাই) লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের ১ম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান (১৯ আগস্ট) লালবাগ থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা