জাতীয়
সঙ্কটে বাংলাদেশের ভাবমূর্তি

বাংলাদেশি পরিচয়ে বিভিন্ন দেশে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে বিভিন্ন দেশে প্রবেশ করছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। সেখানে তারা পরিচয় দিচ্ছেন বাংলাদেশি নাগরিক হিসেবে। তাদের মাধ্যে আবার অনেকের রয়েছে অবৈধভাবে সংগ্রহ করা বাংলাদেশি পাসপোর্ট । ফলে নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি।
রোহিঙ্গাদের অবৈধভাবে বিদেশে যাওয়ার অন্যতম প্রধান রুট সমুদ্র পথ। বঙ্গোপসাগর দিয়ে ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। সেই পথ পারি দিতে গিয়ে মৃদ্যূর সংখ্যাও কম নয়।
আজ (১১ ফেব্রুয়ারি) ভোরেও বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এর মধ্যে ১৪ জন নারী ও একজন শিশু। আরও ৬৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কোস্টগার্ড ও নৌবাহিনী। তারা সবাই রোহিঙ্গা।
কেউ কেউ মৃত্যূকে বরণ করলেও অনেকে আবার শেষমেষ চলে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। গন্তব্যে পৌছে রোহিঙ্গারা পরিচয় দিচ্ছেন বাংলাদেশি নাগরিক হিসেবে।
এদিকে বাংলাদেশি পরিচয়ে সেীদি আরবে থাকা প্রায় অর্ধ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাপ দিচ্ছে দেশটি। আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ কমিশনের বৈঠকে সৌদি আরব প্রসঙ্গটি তুলতে পারে। কূটনৈতিক সূত্র জানা গেছে, সৌদি আরব দাবি করছে সেখানে বাংলাদেশের পাসপোর্টধারী প্রায় ৪২ হাজার রোহিঙ্গা কর্মরত রয়েছে।
তবে ঠিক কী পরিমান রোহিঙ্গা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে বিদেশে কর্মরত আছেন, তার প্রকৃত হিসেব সরকারি কোন সংস্থার কাছে নেই। এর ফলে ভবমূর্তি নষ্ট হচ্ছে দেশের। বিভিন্ন বৈঠকে বাংলাদেশি কূটনৈতিকদের মুখোমুখি হতে হচ্ছে এ ধরণের বিব্রতকর বিষয়ের। এর দায়ভার কিছুই পড়ছে না মিয়ানমারের ওপর।
রোহিঙ্গাদের কারণে শুধু বিদেশে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে না, হুমকির মুখে পড়েছে আঞ্চলিক নিরাপত্তাও।
এর আগে রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ নিয়েও বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সান নিউজে। প্রায়েই গোলাগুলির ঘটনা ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছেন তাদের অনেকে। সব মিলিয়ে রোহিঙ্গাদের বিভিন্ন বিসয় সামাল দিতে হমিশিম খাচ্ছে বাংলাদেশ।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দ্রুত এর সমাধান করা না হলে ভবিষ্যতে আরও কঠিন সমস্যয় পড়বে দেশ। মিয়ানমার এ সমস্য সমাধানে এগিয়ে না এলে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা