সংগৃহীত ছবি
জাতীয়

সীমান্ত নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) বলেছেন, সীমান্ত এলাকা সংক্রান্ত বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাতে

বুধবার (৮ আগস্ট) বিকেলে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সীমান্ত এলাকা সংক্রান্ত বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সবাইকে সচেতন থেকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছিল, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করেছে তারা।

আরও পড়ুন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়–পরবর্তী পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে ০১৭৬৯-৬০০৬৮২ ও ০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে বিজিবি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা