সংগৃহীত ছবি
জাতীয়

ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী‌র মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এ‌নে‌ছে ফায়ার সা‌র্ভিস এবং নিয়ন্ত্রণের পর ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ব্যাংকের ভল্টে টাকা থাকায় ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।

আরও পড়ুন: আজ গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

শনিবার (১৮ মে) আগুন লাগার পরপরই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভবনটি ঘিরে রেখেছে পুলিশ।

ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখন আগুন নেভানো হয়েছে তবে পুলিশ সদস্যরা ভবনের সামনে রয়েছেন। ব্যাংকের ভল্টে টাকা পয়সা রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের তা জানিয়েছে। টাকার নিরাপত্তাসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যরা সেখানে পাহারায় রয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যরা কাজ করছেন। আপাতত ব্যাংকের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের আত্মহত্যা

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা