ছবি: সংগৃহীত
জাতীয়

ভুটানের রাজা ঢাকায় আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ৪ দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ১১ বছর পর আবারও বাংলাদেশের আমন্ত্রণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবে তিনি।

আরও পড়ুন:নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা সফরকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের রাজা ওয়াংচুক।

জানা গেছে, এ সফরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে। ভুটানের রাজার এ সফরে ২ দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নবায়ন হতে পারে।

আরও পড়ুন: এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

সেই সঙ্গে কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে সফরে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তার সফর নিয়ে আজ সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

উল্লেখ্য, গত জানুয়ারিতে বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পর ভুটানের রাজাই হচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের বিদেশি অতিথি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা