আকাশে, রহস্যময়, সবুজ, আলো,!,
বিজ্ঞান

আকাশে রহস্যময় সবুজ আলো!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কিছু দিন ধরেই বেশ কিছু ঘটনা মানুষকে অবাক করছে। এই ঘটনাগুলোর সংজ্ঞায়িত করতে পারছে না মানুষেরা। বুঝতে পারছে না বিজ্ঞানও।

তেমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। সম্প্রতি আকাশে এক অবাক করা সবুজ আলো দেখা দিয়েছে, স্থানীয়রা মনে করছেন এ এক অশুভ ইঙ্গিত।

এঘটনায় রীতিমতো অবাক হয়েছেন বিজ্ঞানীরা, তাদের কাছে এর কোনও নির্দিষ্ট ব্যাখ্যা নেই। তারা নিজেদের মতো করে এর এক রকমের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলছেন এটি কোনও মহাজাগতিক বর্জ্য হতে পারে। মানে কোনও স্যাটেলাইটের ভগ্নাবশেষ এটি হতে পারে। হতে পারে এটি কোনও রকেটের ভগ্নাংশও। তবে একেবারে নিশ্চিত হয়ে বলার উপায় নেই, এটি ঠিক কী।

ক্যানবেরায় উপস্থিত নাসার প্রতিনিধি জানিয়েছেন, সম্ভবত এটি লোহার তৈরি কোনও দ্রব্য, যেটি দ্রুত গতিতে যাচ্ছে। যার ফলে এই সবুজ আলো তৈরি হয়েছে। এটির ওজন আ‌নুমানিক ১০০ টন হতে পারে। এটি ক্রমাগত পুড়ে যাচ্ছে বলে এমন সবুজ রং তৈরি হয়েছে। যদিও স্থানীয়রা কেউ কেউ বলছেন, এমন ঘটনা আগে কখনও দেখেননি। তাই হঠাৎ করে সবুজ আলোর ছটা তাদের মনে ‘‌অপবিত্র’ ইঙ্গিত দিচ্ছে। সূত্র : নিউজ এইটটিন।‌

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা