ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ     

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ বি এম মাহামুদ আলম সরদারের নেতৃত্বে জনসাধারণকে ‘ধন্যবাদ’ জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: জাপা দূর্গে ভরাডুবি, হতাশ তৃণমূল নেতাকর্মীরা

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর আবুল হোটেল এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

ছাত্রনেতা মাহামুদ সরদারের দাবি, গত ৭ জানুয়ারির নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচন ইতিহাসে লেখা থাকবে

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম সুমন, ছাত্রনেতা নুরুল ইসলাম সুজন, জাবেদ আব্দুল্লাহ ফারুক, রিমন, নাহিদ, নাফিজসহ আরও অনেকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা