সংগৃহীত ছবি
রাজনীতি

জাপা নির্বাচন থেকে সরে যেতে পারে

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশগ্রহণ নাও করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দপ্তর বিষয়ক উপ-কমিটির এই মতবিনিময় সভা হয়।

জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আশঙ্কা আছে, আমাদের দলের অনেকেরই আশঙ্কা আছে; দেশের জনগণের মধ্যেও এটা নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু এটা চূড়ান্ত কথা হিসেবে এই মুহূর্তে আমরা বিবেচনায় আনতে পারছি না।’

আরও পড়ুন : দুই প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৪

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ডেমোক্রেসিতে অনেক কিছু সম্ভব। গণতান্ত্রিক নির্বাচনে বয়কট করা, ওয়াকআউট করা- এসব বিষয় গণতান্ত্রিক নির্বাচনের সব জায়গাতেই আছে। কী হবে এটা তো এই মুহূর্তে বলতে পারছি না, হলেও হতে পারে। কিন্তু এ ব্যাপারে এই মুহূর্তে আমি কী করে বলবো তারা সরে যাবে। এই মুহূর্তে বলতে পারছি না।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা