ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে

ভোলা প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলছেন, বিএনপি এক দফা আন্দোলনের নামে অহেতুক দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে চায়। তারা আন্দোলনের নামে সহিংসতা করার চেষ্টা করে যাচ্ছে। দেশের মানুষ সেই অস্থিরতাকে প্রতিহত করবে।

আরও পড়ুন: বিএনপির তারুণ্যের সমাবেশ কাল

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামী লীগের দলীয় অফিস স্মার্টকরণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে অনেক কঠিন। সেই নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে। নৌকাকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।

তোফায়েল আহমেদ আরও বলেছেন, গত ১৫ বছর ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল করেছে। তেমনি আজকে গ্রামকে শহরে রুপান্তর করেছেন।

আরও পড়ুন: রেজাপন্থি অংশের সদস্যসচিব ফারুক

ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামীলীগই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আগামী নির্বাচনে অত্যান্ত গুরুত্বের সাথে গ্রহণ করে আমরা আশা করবো সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবো।

এসময় তিনি আরো বলেন, ভোলা একটি সুন্দর জায়গা। ভোলাতে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেছে। এখানে গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে উঠবে। আমাদের একটা পরিকল্পনা আছে ভোলাকে একটি শিল্পনগরীতে পরিণত করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: আমি ডিবির প্রতি কৃতজ্ঞ

ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আশারফ হোসেন লাভু, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু,মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,সালাউদ্দিন লিংকন, জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য মো: আজিজুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা