ফাইল ছবি
রাজনীতি

বিএনপিকে মাইকিংয়ের অনুমতি দেয়নি

নিজস্ব প্রতিনিধি: জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে দলীয় কর্মসূচির প্রচার চালাতে বিএনপিকে ঢাকায় মাইকিং করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: মঙ্গলবার দেশজুড়ে শান্তি-উন্নয়ন শোভাযাত্রা

বিএনপিকে দেওয়া ডিএমপির এক চিঠিতে মাইকিং করা থেকে বিরত থাকতে বলা হয়।

ডিএমপির দেওয়া চিঠিতে বলা হয়, ‘ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে। উক্ত বিধি অনুযায়ী, জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।’

আরও পড়ুন: সমাবেশ পেছালো জামায়াত

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু বলেন, মাইকিং করতে এক আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ডিএমপির পক্ষ থেকে এ কথা বলা হয়। জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে এ ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

প্রসঙ্গত, সরকার পতনের ‘এক দফা’ কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে এবং ১৯ জুলাই ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচীর প্রচার চালাতে ১৬ জুলাই ও ১৭ জুলাই ঢাকা মহানগরে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিল দলটি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

স্বর্ণ জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই&mdash...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা