ছবি : সংগৃহিত
রাজনীতি

বিজয় সুনিশ্চিতে মাঠে মহিলা আ’লীগ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এবার মাঠে নামলো কক্সবাজার মহিলা আওয়ামী লীগ।

আরও পড়ুন : বিএনপি ৩ দাবি নিয়ে মাঠে নেমেছে

নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় করা হয়েছে আলাদা আলাদা কমিটি। এসব কমিটি মাহবুবুর রহমান চৌধুরীর চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন।

বুধবার (১০ মে) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন : আ’লীগ জনগণের রায়ের ওপর আস্থাশীল

তিনি বলেন, নৌকা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকার হাত ধরেই দেশের উন্নয়ন সমৃদ্ধি। তাই নৌকায় ভোট দিলেই কক্সবাজার পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হবে।

তবে এ জন্য মহিলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না।

আরও পড়ুন : রাজপথেই ফয়সালা হবে

সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌকা কক্সবাজারের উন্নয়ন করার জন্য দিয়েছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

স্বতঃস্ফূর্ত অংশ নেয়। পরে প্রধানমন্ত্রীর কুটনৈতিক সাফল্যে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। এতে মহিলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত

শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বাল...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা