ছবি : সংগৃহিত
রাজনীতি
এমপি প্রার্থী শাহিনের গণসংযোগ শুরু

শেখ হাসিনা বিশ্ব দরবারেও প্রশংসিত

নোয়াখালী প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভাতুষ্পুত্র জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলার সুবর্ণচরে গণসংযোগ শুরু করেছেন।

আরও পড়ুন : বেসামাল হয়ে উঠেছে সরকার

গণসংযোগের প্রথম দিনেই নোয়াখালী-৪ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তন চেয়ে শাহিনের পক্ষে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

সোমবার (৮ মে) বিকালে উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার, চর মহিন উদ্দিন, পন্ডিতের হাট, চর জিয়া উদ্দিন, সুইজ গেট, পাঙ্খার বাজার, একরাম নগর, সমিতির বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন শিহাব উদ্দিন শাহিন।

এসময় শিহাব উদ্দিন শাহিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের গুণাবলী তুলে ধরে বলেন, একসময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত ছিলো। বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশের কাতারে ওঠে এসেছে বাংলাদেশ। আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারেও প্রশংসিত।

আরও পড়ুন : নির্বাচনে অংশ নিতে পারবেন না

শাহিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বাংলাদেশের অনেক প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যসহ বিশ্বের ক্ষমতাধর দেশের প্রধানমন্ত্রীরা পাত্তা দিতেন না। জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর বাংলাদেশের গণতন্ত্র সুমোন্নত রেখে দেশের সার্বিক উন্নয়ন সমানতালে এগিয়ে নিচ্ছেন। তাঁর নেতৃত্ব বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্য বলেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন- আপনি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এটি আমাদের গর্বের বিষয়। আমরা আশাবাদি আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে ওঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ।

বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কঠোর সমালোচনা করে শিহাব উদ্দিন শাহিন বলেন, নোয়াখালী-৪ আসনে এখন যিনি এমপি হিসেবে কাজ করছেন, তিনি আমাদের দলের মনোনীত এমপি হলেও গত ১৪ বছরে এখানে দলের ত্যাগী নেতাকর্মীরা তাঁর কাছে অবমূল্যায়িত হয়েছেন।

আরও পড়ুন : বিএনপি রাজনৈতিক নয়, বিচ্ছিন্নতাবাদী

ব্যক্তি স্বার্থে তিনি নিজস্ব বলয় তৈরীতে অনুপ্রেবেশকারীদের অর্থে-বিত্তে বলিয়ান করেছেন। তাঁর বলয়ের বাহিরে গিয়ে যারাই দলের হয়ে কথা বলেছেন, তিনি তাদের নিপিড়নে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছেন। গত সপ্তাহে এই সুবর্ণচরের যুবলীগ কর্মী ইমাম হোসেন তাঁর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলায় তাকে পুলিশ দিয়ে আটক করিয়েছেন এই সাংসদ।

একরামুল করিম চৌধুরী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট করেছেন। শুধু তাই নয়, একরামুল করিম চৌধুরী আমাদের নেত্রী শেখ হাসিনা ও প্রিয় নেতা ওবায়দুল কাদেরকে পিছ কাটিয়ে নিজে ৩০০ আসনের মধ্যে সবচে জনপ্রিয় এমপি দাবি করেছেন। তাঁর এসব অপরাজনীতির কারণে আজকে দলীয় নেতাকর্মীরা তার বিরুদ্ধে ফুঁষে ওঠেছে। তারা এই আসনে বহিরাগত ব্যক্তির পরিবর্তন চেয়ে সদর-সুবর্ণচরের স্থানীয় নেতৃত্ব থেকে মনোনয়ন দাবি করছেন।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি চাপ নেই

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে নিজেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, আমি আমার মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা এবং নোয়াখালীর ঠিকানা আমাদের অভিভাবক ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব।

আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করবো।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে।

আরও পড়ুন : ঝালকাঠিতে ধান কেটে দিলো ছাত্রলীগ

গণসংযোগকালে এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন বাবলু, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ সোহেল, মাকসুদুর রহমান, সবুর খান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা