রাজনীতি

হাসপাতালে মির্জা ফখরুল

সান নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, দুপুরের দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করেন মহাসচিব। সাথে সাথে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : শর্ট সার্কিট থেকে গুলশানে আগুন

তিনি বলেন, মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামানের অধীনে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে বিএনপি মহাসচিব সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নিয়ে ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেন।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা