রাজনীতি

পল্টনে বিএনপির সমাবেশ

সান নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ।

আরও পড়ুন: মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এনেছি

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সরেজমিন দেখা গেছে, সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। সমাবেশস্থলে তাদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। যার ফলে সমাবেশে আসা নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ফকিরাপুল থেকে নাইটিংঙ্গেল মোড়গামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে ঘুরে দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম ঘুরে যেতে হচ্ছে, তাতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, আর সঞ্চালন করছেন সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে ১০ অভিবাসীর মৃত্যু

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে বরাবরের মতো আজও সর্তক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেখা গেছে, সমাবেশ স্থলের পাশে হোটেল ভিক্টোরিয়া, পল্টন, চায়না টাউন ও নাইটিংঙ্গেল মোড়ে অবস্থা নিয়েছে পুলিশ। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরও দেখা গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা