ছবি : সংগৃহিত
রাজনীতি
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ

বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরিফকে অব্যাহতি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফকে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থি এবং অনৈতিক কর্মকাণ্ডের জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : স্মার্ট সিটিজেন উপহার দিবে ছাত্রলীগ

বুধবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যহতি দিয়েছেন।

আরও পড়ুন : এমন নজির বিশ্বের আর কোথাও আছে?

প্রসঙ্গত, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম শরিফুল ইসলামের একটি ‘অশ্লীল ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মহানগর আওয়ামী লীগের নেতা ও কর্মীরা এ ঘটনায় বিব্রত।

আরও পড়ুন : ভূঞাপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্পাদকীয় পদে থেকে শরিফুল ইসলামের এমন আপত্তিকর আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

গত ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল হক ডনের পাঁচ দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা