সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

বিএনপির সঙ্গে কোয়ার্টার খেলা হয়েছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে।

আরও পড়ুন: এবার টার্গেট ‘স্মার্ট বাংলাদেশ’

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমি ফাইনাল হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাই তারা হারবে।

সেতুমন্ত্রী আরও বলেন, ১০ ডিসেম্বর গেলো। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। সব অচল করে দেওয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল। তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই। এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি-না।

আরও পড়ুন: যুদ্ধ থামাতে চায় ইউক্রেন

সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়ে কাদের বলেন, বিএনপির সংসদরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।

রিজার্ভ নিয়ে তিনি বলেন, দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।

সম্মেলন শুরুর আগে দুপক্ষের মারামারি নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে। বিষয়টি চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতারা তদন্ত করবেন।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা