কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, রিজভী আটক
রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, রিজভী আটক

সান নিউজ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দফতরের দায়িত্বে থাকা নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : এ্যানী ও জুয়েল গ্রেফতার

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে গ্রেফতার করে পুলিশ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনের ফুটপাতে এখনো বসে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : কক্সবাজারে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

এদিকে কার্যালয়ের ভেতর থেকে বের হলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টা ৫০মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে অসুস্থ নেতাকর্মীদের বের করার সময় তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা