ফাইল ফটো
রাজনীতি
আলোচনায় ছাত্রত্ব ও বয়স

ঢাবি ছাত্রলীগের সম্মেলন শনিবার

সান নিউজ ডেস্ক : শনিবার (৩ ডিসেম্বর) দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সম্মেলন।

আরও পড়ুন : খেলা শুরু হয়ে গেছে

তাই গুরুত্বপূর্ণ এই শাখার শীর্ষ নেতৃত্বে কারা আসবেন তা নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে। মিলানো হচ্ছে নানা সমীকরণ। তবে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সূত্রে জানা যায়, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও শিক্ষার্থীবান্ধবরা এগিয়ে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে কোন ধরনের নেতা বিবেচনায় আছেন-জানাতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করেন, পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, বিতর্ক মুক্ত, সৎ এবং যোগ্য তাদেরকেই বিশ্ববিদ্যালয়ের কমিটিতে স্থান দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের কমিটিতে রাখা হবে না। আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব নির্বাচনে এসব ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।’

আরও পড়ুন : আইজিপিকে বিএনপির চিঠি

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নির্বাচনে ছাত্রত্ব এবং বয়সের ব্যাপারটিও গুরুত্ব দেওয়া হবে। বেশ কয়েকদিন আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রত্বের ব্যাপারে খোঁজ নিয়েছেন।

তিনি জানতে চান-কত বছরে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে পারেন। জবাবে ছাত্রলীগের এই দুই নেতা আওয়ামী লীগ প্রধানকে বলেন, ২৫ বা ২৬ বছরেই শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করতে পারেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব গঠনে এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

অপর একটি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিকতার প্রাধান্যও থাকবে। সেক্ষেত্রে বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও খুলনা অঞ্চলের প্রাধান্য পাবে।

আরও পড়ুন : আইজিপিকে বিএনপির চিঠি

কেননা বিগত কয়েকটি কমিটির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই এই অঞ্চলের প্রার্থীরাই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে রয়েছেন। এর বাইরে উত্তরবঙ্গ, চট্টগ্রাম ও ময়মনসিংহ-ঢাকা অঞ্চলেরও প্রার্থীদের বিবেচনা করা হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও বিতর্কমুক্তদের প্রাধান্য দেওয়া হবে।

এছাড়া করোনাকালে যেসব নেতা সাধারণ শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিল এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভুক্তভোগীদের দ্বারে দ্বারে গিয়ে সেবা পৌঁছে দিয়েছে তাদেরও বিবেচনায় রাখা হবে।

জানা যায়, এবারের বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ নেতৃত্বের আলোচনায় রয়েছেন-সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার, হাজী মুহাম্মদ মুহসীন হলের সভাপতি শহিদুল হক শিশির, সাধারণ সম্পাদক মো. হোসেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন, স্যার এফ রহমান হলের সভাপতি রিয়াজুল ইসলাম, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ রহমান, ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসাইন নাইম, সূর্যসেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান, জসীম উদ্দিন হলের সভাপতি মো. সুমন খলিফা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক আবু ইউনুস।

আরও পড়ুন : ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করতে হবে

এর বাইরে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক তানভীর হাসান সৈকত, উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল্লা আব্বাসী অনন্ত, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক তামজিদ হোসেন তামিম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদা পারভীন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রনক জাহান রাইন, রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসাইনও প্রার্থী হিসাবে এগিয়ে আছেন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ বিষয়ে বলেন, যারা দক্ষতার সঙ্গে রাজনীতি করতে পারবে, মেধার সঙ্গে রাজনীতি করতে পারবে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ভূমিকা পালন করতে পারবে তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে। তবে বিতর্কিতদের কমিটিতে আনার কোনো সুযোগ নেই।

ঢাবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনটি ব্যয় সংকোচনমূলক হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

আরও পড়ুন : বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সনজিত দাস বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে জানান সনজিত চন্দ্র দাস।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ২০১৮ সালের সম্মেলনে দায়িত্ব পাওয়ার পর থেকে ছাত্রলীগের গঠনতন্ত্রের অনুসরণে তাদের কমিটি কার্যক্রম পরিচালনা করেছে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা