বিএনপির বিভাগীয় গণসমাবেশ : বিমানযোগে বরিশালে মির্জা ফখরুল
রাজনীতি

বিমানযোগে বরিশালে মির্জা ফখরুল

সান নিউজ ডেস্ক : বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আগেই বরিশাল পৌঁছেছে। তার সঙ্গে কেন্দ্রীয় তিন নেতা রয়েছেন।

আরও পড়ুন : ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির নেতৃবৃন্দ একটি বেসরকারি বিমানের ফ্লাইটে চড়ে বরিশাল বিমানবন্দরে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণসমাবেশের আপ্যায়ন উপ-কমিটির প্রধান মেজবাহ উদ্দিন ফরহাদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান বরিশালে এসেছেন জানিয়ে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : পটুয়াখালীতে বাস ধর্মঘট চলছে

এদিকে বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর হোটেল গ্রান্ড পার্কে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে। মির্জা ফখরুলকে বহনকারী গাড়িবহর সন্ধ্যা ৬টার দিকে গ্রান্ড পার্কের সামনে এসে থামে। তবে তারা সমাবেশস্থলে যাননি।

তবে পরিস্থিতি বিবেচনায় আগে থেকেই বরিশালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।

আরও পড়ুন : বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠাবো

শনিবারের (৫ নভেম্বর) গণসমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সভাপতিত্ব করবেন। নগরীর বঙ্গবন্ধু উদ্যান আয়োজিত এই গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান

অপরদিকে সমাবেশস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে একদিন আগেই জড়ো হয়েছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা