সারাদেশ

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে অম্বিকাপুরে জাতীয় পতাকা তুলেছিলাম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, ‘নিঃসন্দেহে বলতে পারি হাতিয়ার তুলে নিয়ে সেদিন আমরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে অম্বিকাপুরে জাতীয় পতাকা তুলেছিলাম। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।’

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে মতবিরোধের কারণে আমি আওয়ামী লীগ ছেড়েছি, আজ আমি বিএনপি করি। আমি যে দলেই থাকি না কেন আমি সকলকে নিয়ে একসাথে চলার চেষ্টা করি। আমি বিএনপি করলেও আপনারা (আওয়ামী লীগ) আজ আমাকে এখানে ডেকে যে সম্মান দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুন: অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যাদের হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি আজ তাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করতে পেরে গর্ববোধ করছি।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, থানা অফিসার ইন চার্জ (ইউএনও) আব্দুল ওহাব, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শোয়েবুর রহমান সিকদার, সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রহমান বাশার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

আরও পড়ুন: বিশাল ব্যাবধানে হারল টাইগাররা

অনুষ্ঠানে উপস্থিত উপজেলার জীবিত ২৫৪ জন বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। মৃত্যুবরণকারী ২৬৬ জন বীর মুক্তিযোদ্ধাদের আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর তাদের ওয়ারিশগণের নিকট ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা