রাজনীতি

জিএম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না

সান নিউজ ডেস্ক: জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘পার্টি অফিস থেকে জিএম কাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তার চেয়ার কেউ রক্ষা করতে পারবে না।’

আরও পড়ুন: আরব লীগ সম্মেলনে যাচ্ছেন না সালমান

রোববার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জাতীয় পার্টির রওশনপন্থীরা এসব কথা বলেন। ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে ‘পল্লিবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা থেকে প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তন’ শীর্ষক এ সভার আয়োজন করেন তাঁরা।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয় এবং দলীয় কাকরাইলের কার্যালয়ে একদিন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তাঁর অনুসারীরা যাবেন। আর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও তার অনুসারীদের দল থেকে বের করে দেওয়া হবে।

আরও পড়ুন: ভোটারের গোপনীয়তা নষ্ট হয়নি

জাপা থেকে সম্প্রতি বহিষ্কার হওয়া দলটির সাবেক মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা) বলেন, ‘আমাদের বনানী অফিসে আমরাই যাব একদিন। হুসেইন মুহম্মদ এরশাদকে মানবেন না, তার অনুগত লোকদের দল থেকে বের করে দেবেন।’

মসিউর রহমান বলেন, আর যা–ই হোক, কিন্তু জি এম কাদেরের নেতৃত্বে আর কোনো দিন জাতীয় পার্টি করব না। আমি রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির রাজনীতি করব।

আরও পড়ুন: রাজধানীতে ৩ চোর গ্রেফতার

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগেও আমি মহাসচিব ছিলাম। আমি হঠাৎ করে মহাসচিব হওয়ার অযোগ্য হলাম কেন? আমি ২৮ বছর ধরে জাতীয় পার্টি করি। যখন ইচ্ছে যাকে খুশি বের করে দেবে, এটা কারও বাপের সম্পত্তি না। এটা এরশাদের জাতীয় পার্টি। যদি এর অধিকার দিতে হয়, শরিয়ত অনুযায়ী তাহলে হুসেইন মুহম্মদ এরশাদের সম্পত্তি পাবেন রওশন এরশাদ। দলের নেতৃত্বে থাকবেন রওশন এরশাদ।’

মসিউর রহমান বলেন, ‘স্ত্রী হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদের জায়গায় যাবেন রওশন এরশাদ। তিনি সুস্থ হয়ে এলে তার অবস্থানে চলে যাবেন। ওনাকে যেভাবে বিরোধী দল থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে আটকায় যেন। বিরোধী দলের নেতার যে চেয়ার আছে, সেটা থাকলে হুইলচেয়ার বসানো যায় না। সেটাকে সরিয়ে দিয়ে হুইলচেয়ার ওখানে বসবে। রওশন এরশাদ বিরোধী দলের নেতা হিসেবে বক্তৃতা করবেন ওই দিন। সে দিন পারলে ঠেকাইয়েন।’

আরও পড়ুন: রাজধানীতে ৩ চোর গ্রেফতার

রওশন এরশাদ জাতীয় পার্টির মূলধারা, জি এম কাদেরের জাতীয় পার্টি মূলধারা নয় দাবি করে মসিউর রহমান বলেন, জাতীয় পার্টির তিনজন সংসদ সদস্য ছাড়া একজনও তাদের (জি এম কাদের) সঙ্গে নেই। তারাও যেন চলে আসেন সেই ব্যবস্থা করছি। যদি কেউ না আসেন, আগামী দিনে মনোনয়ন না পেলে সেটার দায় নেব না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা