বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদ এমপি
রাজনীতি

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: বিএনপি কোনো ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র বাইরে থেকে হয় না। ঘরেই ষড়যন্ত্র হয়। আমাদের সুস্পষ্ট বক্তব্যে প্রকাশ করেছি আজকের এই দুঃসহ সংকটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই পদত্যাগ করতে হবে। আপনি পদত্যাগ না করলে সংকট সমাধান হবে না। দেশের মানুষ মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদ এমপি।

আরও পড়ুন: মা মৃত্যুমুখে জেনেও দেখতে আসেনি তারেক জিয়া

তিনি বলেন, তিনদিন আগেই রংপুরের গণসমাবেশে আমরা উপস্থিত হবো। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাতালের মতো কথা বলেন। কথা শুনে মনে হয় তারা নেশাগ্রস্ত। তাই বলি সভ্য হন, মাতলালি ছেড়ে সভ্য আচরণ করুন।

শনিবার (২২ অঅক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত মির্জা রুহুল আমিন মিলনায়তনে রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কখায় বলেন বিএনপি যদি সমাবেশে ১০ লাখ লোক আনেন আমরা আনবো ২৫ লাখ। বিএনপির নেতা-কর্মীরা নিজ খরচে সমাবেশে আসেন আপনাদের মতো লোক ভাড়া করে বা ৪০০/৫০০ টাকা দিয়ে হাইয়ার করে নিয়ে আসেন। এটাই পার্থক্য আওয়ামী লীগ বিএনপির মধ্যে।

আন্তর্জাতিক সেংশন প্রাপ্ত কর্মকর্তা বেনজির আহমেদ সাবেক পুলিশের আইজিপি কি তার অহংকার, কি তার দাম্ভিকতা। পুলিশের পোষাক পরে হাতে অস্ত্র নিয়ে যে ভাষায় বেগম খালেদা জিয়াকে আক্রমণ করতেন আজ তার বুক ধুকপুক করছে। বাংলাদেশ কোন কর্মকর্তা অবসরে যাওয়ার পর নিরাপত্তা নেয়নি। কিন্তু বেনজির আহমেদকে নিরাপত্তা নিয়ে থাকতে হয়। গুম, হত্যা মানবাধিকার লঙ্ঘন করার কারণেই র‍্যাবের উপর সেংশন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সমাবেশ শুরু, রেলস্টেশনে ভাঙচুর

এমপি হারুন আরো বলেন, এই সরকার নিঃসন্দেহে একটি মুনাফেক বেঈমান-বিশ্বাসঘাতক সরকার। নির্বাচনের কারচুপি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সর্বশেষ গাইবান্ধা-৫ উপ-নির্বাচনেই প্রমাণ করে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই প্রথম ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকা থেকে বসেই সিইসি দেখেন আওয়ামী লীগের ভোট চোর, ডাকাতরা কিভাবে চুরি করছে। তাই তিনি অসহায় হয়ে নির্বাচন বাতিল করেছেন। সিইসি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি গঠন করে কি লাভ। সেখানকার দায়িত্বরত ডিসি এসপিকে চাকরীচ্যুত করা দরকার। এই ভোট চুরির সাথে তারাও জড়িত। যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে তদন্ত কমিটির কি দরকার। সিসিটিভি ফুটেজ দেখলেই তো অপরাধীরা ধরা পড়বে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা