রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ

সান নিউজ ডেস্ক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। রাজধানীর বনানী, পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে হামলার প্রতিবাদে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে চলছে সমাবেশ।

আরও পড়ুন : বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায়

আজ (রোববার) বিকেল ৩টার পর এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।

এর বাইরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারাও এতে উপস্থিত আছেন।

বিএনপির সমাবেশের কারণে আশপাশের এলাকায় যানজট দেখা গেছে। নয়াপল্টনে সড়ক বন্ধ রয়েছে। পল্টন থেকে কাকরাইলগামী সড়কে গাড়ির তীব্র জট লেগে গেছে। আশপাশের সড়কে প্রবেশের ক্ষেত্রেও বেগ পেতে হচ্ছে।

দুপুর ১টার আগে থেকেই রাজধানী ও এর আশপাশের অঞ্চলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। এর ফলে নয়াপল্টনের সড়কে দুপুর থেকেই গাড়ির চাপ বাড়তে থাকে। সমাবেশ শুরুর আগে থেকেই গাড়ির জট শুরু হয়।

আরও পড়ুন : ফের হু হু করে বাড়ছে করোনা

সরকারি অফিস শেষ হয় বিকেল ৩টায়। বিএনপির সমাবেশের কারণে শুধু তারা নন, বাসায় ফেরার জন্য যানবাহনে উঠে বেকায়দায় পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে বাস ছেড়ে হেঁটে বাসায় যাচ্ছেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা