এবার জীবন-মরণ লড়াই হবে
রাজনীতি

এবার জীবন-মরণ লড়াই হবে

সান নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছেন, ‘এবার আমাদের শেষ লড়াই। জীবন-মরণ লড়াই করতে হবে। হয় জীবন, না হয় মরণ।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আমি কেন?

আসুন আমরা সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে একটি দুর্বার গণআন্দোলন গড়ে তুলি। উত্তাল সমুদ্রের সুনামির মতো এই সরকারকে বিদায় করব।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সবকিছু বিএনপির হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু দলীর গণতন্ত্র নিয়ে এসেছিলেন। সংবাদপত্রে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন : আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। উন্মুক্ত বাজার অর্থনীতির ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বারবার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছে।

তিনি বলেন, গ্রামেগঞ্জে আবার বিএনপি জেগে উঠেছে। আমরা যে গণতন্ত্রের সংগ্রাম শুরু করেছি। সেই গণতন্ত্রের সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। যে নেত্রী সংগ্রাম করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তাকে আজ মিথ্যে মামলা দিয়ে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে।

আরও পড়ুন : বিএনপি-জামায়াত মোকাবিলায় মাঠে যুবলীগ

মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের নেতাদেরকে হত্যা করবেন, মিথ্যা মামলা দেবেন- করায়-গন্ডায় তাদের হিসাব নেয়া হবে। ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম হত্যায় মামলা করেছি।

নারায়ণগঞ্জে শাওন হত্যার মামলা করব। এছাড়া সারা বাংলাদেশে আপনারা গুলি চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছেন তার প্রত্যেকটি হিসাব আমরা নেব।

তিনি বলেন, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে এখন। এজন্য ২০১৩-১৪-১৫ সালের মতো আবার একই কাদায় মিথ্যা মামলা দেয়া শুরু করেছে।

আরও পড়ুন : প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

তিনি অ বলেন, যেমন ইলিয়াস আলীকে গুম করেছেন, চৌধুরী আলমকে গুম করেছেন, আমাদের ছাত্রনেতাদেরকে গুম করেছেন। সেইভাবে গুম করে আবার ক্ষমতায় টিকে থাকবেন সেই চিন্তা করবেন না। এবার মানুষ জেগে উঠেছে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে, বাংলাদেশের যুবকরা জেগে উঠেছে। আপনাদের চক্রান্ত তারা ভেঙে গুড়িয়ে দেবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধু স্লোগানের রাজনীতি নয় বাংলাদেশে আজকে যে অবস্থা এর থেকে মুক্ত হতে হলে গণতন্ত্র মুক্ত করতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতির সুযোগ করে দিতে হবে।

আরও পড়ুন : আর বঙ্গভবন-গণভবনে বিস্কুট খাব না

বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান , মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান , চেয়ারপারসনে উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থি...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

পাহাড়ে "বৈসাবি" উৎসবের আনন্দ, চলছে প্রস্তুতি  

আবু রাসেল সুমন : পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণকে ঘিরে পাহাড়ের...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা