গুম বলে কিছু নেই, বিএনপি মিথ্যাচার করছে
রাজনীতি

গুম বলে কিছু নেই, বিএনপি মিথ্যাচার করছে

সান নিউজ ডেস্ক : দেশে গুম বলে কিছু নেই। বিএনপি গুম-খুনের মিথ্যা অভিযোগ দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আরও পড়ুন : আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা জেলার দেবিদ্বারে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা দেখেছি কয়েক দিন আগে বিএনপি গুম-খুন নিয়ে নাটক করল। তাদের নাকি কয়েকশ নেতাকর্মী গুম হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম, কারা গুম হয়েছে? তালিকা দেন। এর আগে বলল ৫০০ নেতাকর্মী গুম হয়েছে। তালিকা চাওয়া হলো, তালিকা দিতে পারে না। এরপর যখন তালিকা খোঁজ করা শুরু হলো, যখন বারবার সরকার থেকে বলা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তখন দেখা গেল তাদের অনেকেই ফেরত এসেছে। অনেকেই চলে এসেছে। এখন ৫০০ থেকে নামতে নামতে নাকি ৭০ জনে এসেছে। এখন নাকি ৭০ জনকে পাওয়া যাচ্ছে না। তো বাকি ৪৩০ জন কোথায় ছিল এতদিন? কেউ ছিল বিদেশে পালিয়ে।

আরও পড়ুন : চীন মৈত্রী সেতু উদ্বোধন

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি এবং সামাজিক গোলযোগের কারণে বিভিন্ন সময় হয়তো মামলা হয়েছে, তাই ভয়ে তারা বিদেশে পালিয়ে ছিল। তাদের লোকগুলো অপকর্ম ঢাকতে চলে যায় আর তারা সরকারের বিরুদ্ধে গুম খুনের মিথ্যা অভিযোগে রাস্তায় নেমে মিথ্যাচার করে। এখন এসে ৭০ জনে ঠেকেছে। বাকি ৪৩০ জনকে পাওয়া গেছে সব জায়গাতেই। আমরা আশা করি এই ৭০ জনকেও পাওয়া যাবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশকে স্বাধীন করেছিলেন। আমাদের সেই বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আওয়ামী লীগ কখনো গুম-খুনে বিশ্বাসী নয়।

আরও পড়ুন : বিএনপি-জামায়াত মোকাবিলায় মাঠে যুবলীগ

তিনি বলেন, এদেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। তার সাক্ষ্য-প্রমাণ আজকে বারবার চলে আসছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে আমাদের যুবলীগ নেতা মাহবুব মামুনকে হত্যা করেছিলেন। তার লাশ পাওয়া যায়নি।

চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মৌলভী, তাকে গুম করেছিল এবং তাকে হত্যা করেছিল। তার অপরাধ ছিল একটাই, সেসময় জিয়ার সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাই তাকে গুম করে হত্যা করেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ১২০০ সামরিক কর্মকর্তাকে মিথ্যা অভিযোগে বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন।

আরও পড়ুন : সু চির ৩ বছর কারাদণ্ড

সম্মেলনে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকট আব্দুস সবুর, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা