রাজনীতি

কানাডা গেলেন হানিফ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব করোনা মহামোরিতে দেশের বাইরে পারি জমালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিশেষ একটি সুত্রে জানা যায় শুক্রবার ১৯ জুন বিকেলে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এছাড়া মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল কানাডা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গেছেন মাহবুব উল আলম হানিফ। সেখানে তার ১০ থেকে ১৫ দিন থাকার কথা রয়েছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তিনি দলীয় অনুমতি নিয়েই প্রবাসে গেছেন। সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কানাডা যাওয়ার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়-স্বজন রয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা